সুইডেনের সরকারি কম্পিউটারে নিষিদ্ধ চ্যাটজিপিটি ও Claude
তথ্য নিরাপত্তার কারণে আজ থেকে সরকারি কর্মীদের মাইক্রোসফট কোপাইলট ব্যবহার করতে বলা হয়েছে।

সুইডেনের সরকারি দপ্তরগুলোর কম্পিউটারে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি ও Anthropic-এর Claude ব্যবহার বন্ধ করা হয়েছে। ২৬ অক্টোবর থেকে এই নির্দেশনা কার্যকর হয়েছে। সরকারি কর্মীদের এর বদলে মাইক্রোসফট কোপাইলট ব্যবহার করতে বলা হয়েছে।
সুইডেনের সরকারি দপ্তর জানিয়েছে, তথ্য নিরাপত্তার উদ্বেগ থেকেই এই সিদ্ধান্ত। নিয়ন্ত্রিত অভ্যন্তরীণ সেবার মাধ্যমে কর্মীরা কিছু এআই সুবিধা পেতে থাকবেন।
কেন গুরুত্বপূর্ণ
সরকারি তথ্য কোন এআই সেবায় যাচ্ছে, তা নিয়ে বিভিন্ন দেশের সরকার এখন সতর্ক হচ্ছে। কোন প্রতিষ্ঠানের এআই ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্ত আর শুধু প্রযুক্তিগত থাকছে না, তা হয়ে উঠছে নিরাপত্তা ও কূটনীতির প্রশ্ন।
বাংলাদেশের সরকারি দপ্তরগুলোতেও কর্মীরা নানা এআই চ্যাটবট ব্যবহার করছেন, কিন্তু এ বিষয়ে এখনো কোনো সমন্বিত নির্দেশিকা নেই।
