এআইয়ের ভুলের দায় বিজ্ঞাপনদাতাদের ঘাড়ে চাপাচ্ছে মেটা
৩০ অক্টোবর থেকে কার্যকর নতুন শর্তে মেটার এআই ফিচারের ঝুঁকির পুরো দায় ব্যবসায়ী গ্রাহকের।
মেটা তাদের ব্যবসায়িক এআই ব্যবহারের শর্ত (Business AI Terms) বদলেছে, যা ৩০ অক্টোবর থেকে কার্যকর হবে। নতুন শর্তে বলা হয়েছে, মেটার এআই ফিচার ব্যবহার থেকে যেকোনো ঝুঁকির জন্য ব্যবসায়ী গ্রাহক "একমাত্র দায়ী"।
শুধু তাই নয়, এআই-সংক্রান্ত কোনো দাবি বা মামলা হলে বিজ্ঞাপনদাতাদেরই মেটাকে ক্ষতিপূরণ দিতে হবে।
যা বদলাচ্ছে
মেটা এখন বিজ্ঞাপনের লেখা, ছবি ও ভিডিও তৈরিতে নিজস্ব এআই টুল দিচ্ছে। এসব টুল ভুল তথ্য, অন্যের কপিরাইট লঙ্ঘন বা আপত্তিকর কিছু তৈরি করলে তার দায় নিতে হবে বিজ্ঞাপনদাতাকেই, মেটাকে নয়।
তাই মেটার এআই টুলে তৈরি বিজ্ঞাপন প্রকাশের আগে ভালো করে যাচাই করে নেওয়া এখন আরও জরুরি।
