মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
আজকের সংস্করণ:সকালদুপুরবিকেলরাত
সর্বশেষ

এআইয়ের খরচ জোগাতে ৩৫ বিলিয়ন ডলারের শেয়ার ছাড়ছে মেটা

পরে আরও ৬০ বিলিয়ন ডলার পর্যন্ত শেয়ার বিক্রির পরিকল্পনা; এনভিডিয়া, এএমডি ও ব্রডকম কিনতে আগ্রহী।

এআই অবকাঠামোর বিপুল খরচ মেটাতে শেয়ারবাজার থেকে টাকা তুলছে মেটা। সোমবার (২৬ অক্টোবর) মার্কিন এসইসিতে জমা দেওয়া নথিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রায় ৩৫ বিলিয়ন ডলারের শেয়ার ছাড়া হবে।

কীভাবে তোলা হবে

  • প্রায় ২২.৫ বিলিয়ন ডলারের ক্লাস এ সাধারণ শেয়ার
  • প্রায় ১২.৫ বিলিয়ন ডলারের বাধ্যতামূলক রূপান্তরযোগ্য অগ্রাধিকার শেয়ার, যা ২০২৯ সালে সাধারণ শেয়ারে রূপ নেবে
  • পরে ধাপে ধাপে বাজারে বিক্রির (অ্যাট-দ্য-মার্কেট) মাধ্যমে আরও ৬০ বিলিয়ন ডলার পর্যন্ত নতুন ক্লাস সি শেয়ার। এটি ২০২৭ সালের প্রথম প্রান্তিকের আগে শুরু হবে না, আর আদৌ চালু হবে কি না, তার নিশ্চয়তা নেই বলে নথিতে বলা হয়েছে।

চিপ নির্মাতা এনভিডিয়া, এএমডি ও ব্রডকম সাধারণ শেয়ারের অংশ থেকে মোট ৫ বিলিয়ন ডলার পর্যন্ত কিনতে আগ্রহ দেখিয়েছে, যদিও তা বাধ্যতামূলক নয়।

খরচের হিসাব

নথিতে ২০২৬ সালে মেটার মূলধনি ব্যয়ের পূর্বাভাস ১৩৫ থেকে ১৪৫ বিলিয়ন ডলার। তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় ছিল ৬৪.৬ বিলিয়ন ডলার, আর সেপ্টেম্বরের শেষে নগদ ও বিক্রয়যোগ্য সিকিউরিটিজ মিলিয়ে হাতে ছিল প্রায় ৮২ বিলিয়ন ডলার।

ডেটা সেন্টার ও চিপের পেছনে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর খরচ এখন এতটাই বেড়েছে যে নিজেদের আয় থেকে আর পুরোটা মেটানো যাচ্ছে না; ঋণ ও শেয়ার বিক্রিই হয়ে উঠছে বড় ভরসা।

তথ্যসূত্র