সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
আজকের সংস্করণ:সকালদুপুরবিকেলরাত
সর্বশেষ

২২ ডিসেম্বর বন্ধ হচ্ছে Arc ব্রাউজার, জোর এআই ব্রাউজার Dia-তে

নির্মাতা প্রতিষ্ঠান The Browser Company এখন পুরো মনোযোগ দিচ্ছে এআই-নির্ভর ব্রাউজারে।

জনপ্রিয় ওয়েব ব্রাউজার Arc বন্ধ করে দিচ্ছে নির্মাতা প্রতিষ্ঠান The Browser Company। আগামী ২২ ডিসেম্বর থেকে ব্রাউজারটি আর ব্যবহার করা যাবে না।

প্রতিষ্ঠানটি এখন তাদের এআই-নির্ভর ব্রাউজার Dia-তে সব সম্পদ ও মনোযোগ সরিয়ে নিচ্ছে।

ব্যবহারকারীরা যা করবেন

Arc ব্যবহারকারীদের ২২ ডিসেম্বরের আগেই বুকমার্ক, পাসওয়ার্ড ও অন্যান্য তথ্য অন্য ব্রাউজারে সরিয়ে নেওয়া উচিত।

এআই এখন ব্রাউজারের প্রতিযোগিতার কেন্দ্রে। গুগল তাদের Chrome-এ জেমিনি যুক্ত করছে, আর নতুন অনেক প্রতিষ্ঠান শুরু থেকেই এআই-নির্ভর ব্রাউজার বানাচ্ছে।