সোমবার, ২ নভেম্বর ২০২৬
আজকের সংস্করণ:সকালদুপুরবিকেলরাত
সর্বশেষ

জীববিজ্ঞান গবেষণায় ওপেনএআইয়ের জিপিটি-রোজালিন্ড-৬, মিলবে শুধু যাচাই করা প্রতিষ্ঠানে

জিপিটি-৬ অ্যাস্ট্রার একই মডেলে তৈরি নতুন সংস্করণ ওষুধ ও জিন-সংক্রান্ত পরীক্ষায় আগের সংস্করণের চেয়ে অনেক ভালো করেছে; জৈব ঝুঁকিতে রেটিং 'হাই'।

জীববিজ্ঞান ও ওষুধ গবেষণার জন্য নতুন মডেল জিপিটি-রোজালিন্ড-৬ এনেছে ওপেনএআই। শুক্রবার (৩০ অক্টোবর) প্রকাশিত সিস্টেম কার্ড সংযোজনীতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, মডেলটি জিপিটি-৬ অ্যাস্ট্রার একই 'ওয়েট' বা ভিত্তি ব্যবহার করে। তবে জীববিজ্ঞানের দ্বৈত-ব্যবহারযোগ্য প্রশ্নে এর প্রত্যাখ্যানের সীমা শিথিল রাখা হয়েছে। তাই এটি সবার জন্য নয়, শুধু আস্থাভিত্তিক বিশেষ অনুমতির মাধ্যমে পাওয়া যাবে।

কতটা এগোল

ওপেনএআইয়ের নিজস্ব পরীক্ষায় আগের সংস্করণ জিপিটি-রোজালিন্ড-৫.৫-এর তুলনায় ওষুধ রসায়নের পরীক্ষা মেডকেমবেঞ্চে নম্বর ২৮.৯ থেকে বেড়ে ৪৯.৬ শতাংশ হয়েছে। জিন-সংক্রান্ত জিনবেঞ্চ প্রোতে ১৬.৭ থেকে ৩৭.৭ শতাংশ, আর লাইফসায়েন্সবেঞ্চ গোল্ডে ৪৪ থেকে ৬১.৩ শতাংশ হয়েছে। মনে রাখা দরকার, এগুলো প্রতিষ্ঠানের নিজস্ব মাপকাঠি।

ঝুঁকি ও শর্ত

ওপেনএআইয়ের ঝুঁকি-মূল্যায়নে মডেলটি জৈব ও রাসায়নিক ক্ষেত্রে 'হাই' এবং সাইবার নিরাপত্তায় 'ক্রিটিক্যাল' স্তরে রাখা হয়েছে। জৈব ক্ষেত্রে সবচেয়ে বিপজ্জনক 'ক্রিটিক্যাল' স্তরের চারটি পরীক্ষার কোনোটিতেই মডেলটি সীমা ছোঁয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সরকারের বাইরের আবেদনকারীদের ব্যবসায়িক যাচাই ও কমপ্লায়েন্স পরীক্ষা পেরোতে হবে; জৈব নিরাপত্তা ও জনস্বাস্থ্য প্রস্তুতিতে কাজ করা সরকারি সংস্থার জন্য আলাদা পথ রয়েছে। গবেষণা, প্রকাশনা বা সিদ্ধান্তে মডেলের উত্তর ব্যবহারের আগে যোগ্য মানুষের পর্যালোচনা বাধ্যতামূলক।

তথ্যসূত্র